
চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলা সদর এলাকায় গুরুত্বপূর্ণ (রামপুর বাজার থেকে হালিম চত্ত্বর) পর্যন্ত সড়কটি আরসিসি দ্বারা উন্নয়ন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭১ মিটার দৈর্ঘ্যের সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হওয়া।
শনিবার (৮ আগস্ট) সকালে হাইমচর উপজেলা আলগী বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত সড়কটির উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় ব্যবসায়িদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে সড়কটি দিয়ে চলাচলে নানা ধরনের ভোগান্তি ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা খারাপ হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হতো। বিশেষ করে বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফম/এমএমএ/



