হামানকর্দ্দি সপ্রাবির ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমিন খান (পিন্টু)

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের আদুরখান এলাকার ৫৪ নম্বর হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আমিন খান (পিন্টু)।

গত ২৫ জুন ২০২৬ তারিখে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ওবায়েদ উল্যাহ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. মাহাবুবুর রহমান, গৌতম চন্দ্র শীল, মোহাম্মদ জসিম উদ্দিন পাটওয়ারী, ফাতেমা আক্তার, মাসুদুর রহমান, মো. শাহীন মজুমদার, কাজল বেগম, সীমা রানী রণিক এবং মো. ফারুক সরকার।

নবগঠিত কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখা হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী। তারা নতুন কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম