
চাঁদপুর: অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও নেতৃবৃন্দ।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১টায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে চাঁদপুর জেলা আদালতের বিচারিক কার্যক্রম, আইনজীবীদের পেশাগত বিভিন্ন বিষয় এবং আদালত-সংশ্লিষ্ট নানা বিষয়ে পারস্পরিক আলোচনা হয়।
সাক্ষাৎকালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী হেদায়েত উল্লাহ, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল আমিন দেওয়ান এবং অ্যাডভোকেট মুনিরা চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে আইনজীবী নেতৃবৃন্দ অ্যাটর্নি জেনারেলকে শুভেচ্ছা জানান এবং বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করেন।
ফম/এমএমএ/চৌইই/



