ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত সিদরাতুল মুনতাহা ডাক্তার হতে চায়

কচুয়া (চাঁদপুর) : প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে চাঁদপুরের কচুয়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা (রাইসা)। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয় ও এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

​রাইসা কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রাখে। তার এই গৌরবজনক সাফল্যে রাইসার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

​রাইসার বাবা কচুয়া উপজেলা বিএনপির নেতা মনির প্রধান তার কন্যার সাফল্যে আনন্দিত। তিনি বলেন, রাইসার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান ও সঠিক দিকনির্দেশনা, পরিবারের সদস্যদের অকুন্ঠ সমর্থন এবং শুভানুধ্যায়ীদের দোয়া ও উৎসাহ বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

​ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সিদরাতুল মুনতাহা (রাইসা) জানায়, সে বড় হয়ে চিকিৎসক হতে চায়। আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে দেশ ও জাতির কল্যাণে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠাই তার স্বপ্ন। সে তার এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবার কাছে দোয়া কামনা করেছে।

​এদিকে রাইসার এই অসাধারণ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম