চাঁদপুর : চাঁদপুরের মতলব ধনাগোদা নদীর উপর নির্মিত ‘মতলব সেতু’র উত্তর পাশের অ্যাপ্রোচ সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিতে এ ভাঙন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ করেছে সড়ক বিভাগ।
শুক্রবার (১০জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে জনগুরুত্বপূর্ণ এই অ্যাপ্রোচ সড়কটি ভেঙে এখন যেনো মরণফাঁদে পরিনত হয়েছে। এ সেতুর উপর দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং ঢাকা থেকে হাজার হাজার মানুষ চলাচল করে।
স্থানীয় এলাকাবাসী জানান, গত কয়েকমাস আগে এই সড়কের মেরামতের কাজ করেছেন। কিন্তু প্রবল বৃষ্টিতে পূর্বের ভাঙা মেরামত সড়কটি এখন আবার ভেঙে এই পরিস্থিতির তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. তানভীর হোসেন বলেন, এই জায়গাটা প্রায় ভাঙ্গে। কয়েক মাস আগেও ভাঙ্গার পর মেরামত করা হয়েছিলো। এখন আবার বৃষ্টি হওয়ায় ভেঙে সুরঙ্গ তৈরি হয়ছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, বৃষ্টির কারনে সড়কটি ভেঙে সুরঙ্গ হয়েছে। জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেছি। মেরামতের কাজ চলছে।
চাঁদপুর সড়ক বিভাগের নির্বাপী প্রকৌশলী মোহা. ইউনুস আলী বলেন, ঘটনার পরেই সড়ক বিভাগ থেকে লোক পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত অনেকাংশ মেরামত হয়েছে। আগামীকাল পুরোপুরি মেরাত করে দেয়া হবে। সড়কটি বালু দিয়ে নির্মাণ করায় এভাবে ভাঙন দেখা দেয়।
ফম/এমএমএ/



