চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে মাদক সেবনকারী ৬ জনকে গ্রেপ্তার করে চাঁদপুর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার(২১ জুন) চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২০ জুন) রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, মতলব পৌরসভার বাইশপুর এলাকার আক্তার গাজীর ছেলে অনিক গাজী(২২), কলাদী এলাকার মো. জহিরের ছেলে সাব্বির হোসেন মিথন(২০), দশপাড়া গ্রামের মো. মানিক হোসেনের ছেলে রাইয়ান মাহামুদ(২০), ভাঙারপাড় গ্রামের মো. মনির হোসেনের ছেলে শাকিল(২৭), উপাধী গ্রামের মো. জাকিরের ছেলে মোঃ জাহিদ(১৯), নরসিংদী সদর থানার বাঘদী গ্রামের মো. জুয়েলের ছেলে মোঃ সিয়াম(১৮) কে গ্রেপ্তার করা হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে থানায় মাদকের মামলা হয়েছে। রোববার (২১ জুন) তাদেরকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



