
চাঁদপুর: মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আধুনিক বাংলাদেশের স্থপতির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে জেলা বিএনপি কার্যালয়ে বই মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সেরা নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। “রাজনীতির হাতেখড়ি ও ছোটদের রাজনীতি” এই বই গুলো আমরা পড়তাম। আর এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জীবনী নিয়ে অনেক বই রয়েছে। তা পড়তে হবে।সাংগঠনিকভাবে দক্ষ হতে হলে বই পড়তে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে প্রায় সকলেই মোবাইলে আসক্ত। আমরা বই পড়তে চাই না। ইন্টারনেটের যুগে মোবাইলে আমরা যা দেখি তা বিশ্বাস করি। পেপার-পত্রিকা পড়তে চাইনা। এখন আর কারো বাসায় পত্রিকা রাখতে চায় না। বই কিনে কেউ দেউলিয়া হয় না। একটিমাত্র বই কিনার টাকা সকলের পকেটে থাকে। সকলে বই কিনবেন এবং অবশ্যই তা পড়বেন।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ফারজানা ইয়াসমিন লিপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী।
বই মেলায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুররহমান মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফম/এমএমএ/



