মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে মজলিশপুর গ্রামে সমাজসেবামুলক সংগঠন ‘ডাঃ ওছমান গণি ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রোববার ( ৩১ মে) সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাকিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কশিনার (ভূমি) রহমত উল্যাহ।
হাজী মোঃ অলিউল্যাহ এর সভাপতিত্বে ও শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, ডাঃ এমএইচ তাফসির, প্রভাষক কামরুল ইসলাম, অ্যাডভোকেট জিশান আহমেদ রিপন, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, সাহাবুদ্দিন সরকার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ডাঃ ওছমান গণি ইসলামী সমাজকল্যাণ পরিষদ সংগঠনটি যে মানুষের কাছে গিয়ে মানুষকে বিনামূলে সেবা দিয়ে যাচ্ছে এটা সত্যিই প্রশংসনীয়। সমাজে এমন কর্মকান্ড থাকলে গ্রামের সাধারণ মানুষগুলো প্রকৃতভাবে সেবা পাবে। আমি আশার করবো যারা ঢনাঢ্য ব্যক্তিবর্গ আছে তারা এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন।
উদ্বোধন আব্দুল হাকিম বলেন, এমন সেবামুলক একটি কাজে আমাকে রাখার জন্য কৃতজ্ঞবোধ করছি। আমি আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমার পক্ষ থেকে যেকোন সহযোগীতা করা লাগলে অবশ্যই করবো ইনশাল্লাহ।
ফম/এমএমএ/



