কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বুরগী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে বিদ্যালয়ে আয়োজিত পরিচিতি সভার শুরুর আগেই শিক্ষকদের পক্ষ থেকে নব গঠিত কমিটির সভাপতি মো. আল মাসুদ গাজীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সভাপতিকে কমিটির অন্যান্য সদস্যরা ফুল দিয়ে স্বাগত জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ মাস্টার।
উপজেলা বিএনপির সদস্য মো. শহিদ উল্লাহ, বিদ্যালয়ের নবাগত এডহক কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষার সার্বিক মানোন্নয়নে আন্তরিকতার সাথে পাঠদানের পাশাপাশি শিক্ষক এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করেন সভাপতি আল মাসুদ গাজী।
ফম/এমএমএ/



