চাঁদপুর: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ মে) বিকাল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ লাইব্রেরি চাঁদপুর ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত।
অনুষ্ঠানে কবি নজরুলের সাহিত্যকর্ম, দেশপ্রেম, মানবতা ও বিদ্রোহী চেতনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভ্রাম্যমাণ লাইব্রেরি চাঁদপুর ইউনিটের সদস্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন ভ্রাম্যমাণ লাইব্রেরি চাঁদপুর ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রোক্সানা আক্তার, মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন তালুকদার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. নুরুল আমিনসহ চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার পাঠক, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করে চলেছে।
অনুষ্ঠান শেষে কবির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
ফম/এমএমএ/



