কচুয়া (চাঁদপুর): ঈদের আনন্দ ভাগাভাগি ও গুণীজনদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে এক চমৎকার সেতুবন্ধন তৈরি করেছে।
জানা যায়, ’ডুমুরিয়া ছাত্র ও যুবসমাজ’ এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮৫ জন গুণীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে কৃতি শিক্ষার্থী ৩১ জন, মরণোত্তর সম্মাননা ২৪ জন এবং সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী ৩০ জন রয়েছেন। সমাজ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদর্শন এবং তরুণ প্রজন্মের কাছে তাঁদের আদর্শ তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: ছিদ্দিক উল্যাহ (বি.এ,বিএড) সভাপতিত্বে ও ছাত্র ও যুবসমাজের সংগঠনের সদস্য সচিব মোঃ বোরহান উদ্দিন মজুমদার ও সাবেক এজি এম মার্কস বাংলাদেশ লিমিটেড এর মোঃ গোলাম জিলানী যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: মাইনুল হাসান লিহিন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হাসান লিহিন মজুমদার বলেন, যুবসমাজ যখন গঠনমূলক ও সামাজিক কাজে এগিয়ে আসে, তখন সমাজের অন্ধকার দূর হয়। ডুমুরিয়া ছাত্র ও যুবসমাজের এই ব্যতিক্রমী উদ্যোগটি এলাকাবাসীর মধ্যে যে সম্প্রীতির বন্ধন তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে নিজ এলাকার গুণী ব্যক্তিদের সম্পর্কে জানাতেই এই ধারাবাহিক আয়োজন। সবার অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততায় অনুষ্ঠানটি এক অনাবিল আনন্দ উৎসবে পরিণত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক প্রধান সমন্বয়ক প্রফেসর ওয়াদুদ মজুমদার,
বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লায়ন মোঃ আলমগীর হোসেন মজুমদার, সফল উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি
মোঃ আমান উল্যাহ (আমান), বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোহাম্মদ হানিফ মিয়া দুলাল, মোঃ আবু বকর উজ্জ্বল মজুমদার, মোঃ শরিফ মজুমদার, মোঃ মোস্তফা কামাল মিয়াজি, মোঃ নুরে আলম নুহেদ মজুমদার, মোঃ মনির হোসেন, মোঃ রেজাউল করিম (প্রিন্সিপাল অফিসার, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনেন্স) প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম বিএসসি, সহকারী শিক্ষক মোঃ আলহাজ্ব মাওলানা বাহালুল শাহ্, চাঁদপুর জর্জ কোর্ট শিক্ষানিবাস অ্যাডভোকেট মোঃ ইব্রাহিম খলিল, ছাত্র ও যুব সমাজের আহবায়ক কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ বদরুদ্দোজা নাহিদ, মোঃ সোহরাব মজুমদার, মোঃ মাসুদ, মোঃ আরিফ হোসেন, মোঃ দিদার হোসেন, মোঃ বোরহান, মোঃ ফারুক হোসেন, মোঃ মনির হোসেন (মুন্না), মোঃ শাহজালাল, মোঃ শুকুর আলম, মোঃ এমরান হোসেন ডাঃ মো: সোহেল মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, প্রবাসী, ছাত্রসমাজ এবং সাধারণ মানুষ।
ফম/এমএমএ/



