সাহিত্য একাডেমির ৪০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা

চাঁদপুর: সাহিত্য একাডেমি চাঁদপুরের ৪০ বছর পূর্তি উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসির উদ্দিন মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৪০ বছর পূর্তি উদযাপনের বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানকে বর্ণিল ও উৎসবমুখর করার জন্য গঠিত উপ-কমিটিগুলো হল : অনুষ্ঠান সমন্বয় উপ-কমিটি, মেডিকেল ক্যাম্প উপ-কমিটি, বৃক্ষ উপহার উপ-কমিটি, বইপাঠ প্রতিযোগিতা উপ-কমিটি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটি, রচনা প্রতিযোগিতা উপ-কমিটি, দেয়ালিকা প্রকাশনা উপ-কমিটি, শোভাযাত্রা উপ-কমিটি, কবিতা পাঠ উপ-কমিটি, আবৃত্তি প্রতিযোগিতা উপ-কমিটি ও কর্মশালা উপ-কমিটি।

৪০ বছর প্রতি উদযাপনে বিভিন্ন কার্যক্রম ৫ থেকে ১১ জুলাই মাসে অনুষ্ঠিত হবে। সর্বশেষ পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী করা হবে।

সভা উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমিক সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, মহাপরিচালক কাদের পলাশ, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক পরিচালক (গ্রন্থাগার সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, নির্বাহী সদস্য মোরশেদা খানম বেবি, নুরুন্নাহার মুন্নি, মোখলেছুর রহমান ভূঁইয়া, সুমন কুমার দত্ত, মির্জা জাকির, কবির হোসেন মিজি, মনিরুজ্জামান বাবলু, উজ্জ্বল হোসাইন ও শেখ মহিউদ্দিন রাসেল প্রমুখ।

ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম