চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে চীপ প্রসিকিউটর ও হীরা এমপিকে শুভেচ্ছা

চাঁদপুর: আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালের বিজ্ঞ চীপ প্রসিকিউরেটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা চাঁদপুরে সদরের রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন।
শনিবার (৩০মে) চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালের বিজ্ঞ চীপ প্রসিকিউরেটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন অতিরিক্ত সচিব (অব:) রওশন আরা বেগম, যুগ্মসচিব (অব:) মোস্তফা কামাল, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ (অব:) ইসমাঈল তপাদার কাঞ্চন, সুপ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনা সহ অন্যান্যরা।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম