সকলে মিলেমিশে আমরা শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো : ড. জালাল

মতলব উত্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 

মতলব উত্তরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিন।
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় শান্তি প্রতিষ্ঠা ও ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন।
তিনি বলেন, অতীতে কি হয়েছে তা সামনে না এনে সকলে মিলেমিশে মতলবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। জনগণের জান মাল ও সরকারি দপ্তর গুলোর নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট ) সকালে মতলব উত্তর উপজেলার নিজ গ্রাম লুধুয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে ড. জালাল উদ্দিন বলেন, ছাত্রদের আন্দোলনের কারনেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এটা ধারা ধরে রাখতে হবে। দেশের খুবই সংকটাপন্ন সময় অতিক্রম করছে, তাই দয়া করে কেউ কারো ক্ষতি করবেন না। যাতে করে কেউ জনগণের সম্পদ লুটপাট করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। বিএনপি শান্তিপূর্ণ দল। আমার নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ সবাই মিলেমিশে থাকতে, কে কোন দল করে সেটা বিষয় না।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জালাল উদ্দিন বলেন, মতলবে উল্লেখ যোগ্য কোন অপ্রতিকার ঘটনা ঘটে নি। আমি সবখানে আমাদের দলীয় সেচ্ছাসেবী নিয়োগ রেখেছি। যাতে করে লুটপাট বা অপ্রতিকার ঘটনা প্রতিহত করতে পারি। এজন্য আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।
মতবিনিময় সভায় উপজেলার সাংবাদিক নেতা এবং পেশাদার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল পাটোয়ারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন সরকার প্রমুখ।
ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম