মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এক সতর্কমূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকালে ইসলামাবাদ ও সুলতানাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণা শেষে লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসে এ সতর্কমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি সভাপতির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু। সভাপতির বক্তব্যে খায়রুল হাসান বেনু বলেন, সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠনের লোকজন মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তারা বিভিন্ন স্থানে উশৃঙ্খল করতে পারে। সেজন্য আমাদের সংগঠনের সবাইকে সতর্ক থাকতে হবে। যেখানেই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম করতে দেখবেন সাথে সাথে প্রশাসনের কাছে তথ্য পৌছে দিবেন। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। আমাদের নেতা আলহাজ্ব ড. জালাল উদ্দিন একজন শান্তিপ্রিয় নেতা, আমরা তার কর্মী হিসেবে আমরাও শান্তিপ্রিয় মানুষ। তাই জনগণের শান্তির লক্ষ্যে যুবদল ও ছাত্রদলের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব আল ফালাক, একলাছপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মামুন আতিক, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খবির মিয়াজী, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের রানা, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইলিয়াস সানি, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার সহ যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।
ফম/এমএমএ/



