ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক বিষয়ে পুলিশ সহযোগিতা করবে

চাঁদপুরে ওসি ফয়েজ আহমেদকে চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির নেতারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নবনির্বাচিত সভাপতি মো. সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. হারুন হাওলাদারের নেতৃত্বে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ চাঁদপুর সদর মডেল থানায় গিয়ে ওসি ফয়েজ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে ওসি ফয়েজ আহমেদ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন, ব্যবসায়ী ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুন্দর রাখা সম্ভব। ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক বিষয়ে পুলিশ সহযোগিতা করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতাও প্রয়োজন।

এ সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ চৌধুরী ঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ বেপারী, সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক মো. ফারুক, প্রচার সম্পাদক মো. বেলায়েত খান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ, মো. সাইদ শেখ ও ফয়সাল মিজি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম