
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২৬ সালের দাখিল (এস এস সি) পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওলানা মু. এ কে এম নেয়ামত উল্যাহ খান।
বাগাদী আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু আব্দুল্লাহ মুহাম্মদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ ড. আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক (আরবী) ও শিক্ষক প্রতিনিধি পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফী, অভিভাবক সদস্য মো : আনোয়ার হোসেন গাজী, প্রভাষক (ইসলামিক স্টাডিজ) মাওলানা আহসান উল্যাহ, সহকারী শিক্ষক মো. ওসমান গনি তালুকদার, সহকারী মৌলভী মাওলানা আবুল হোসেন, মাওলানা মো: ফয়সাল আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারী অধ্যাপক (রাস্ট্র বিজ্ঞান) মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার, সহকারী অধ্যাপক (ইংরেজী) অ্যাড. সারওয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক (আরবী) আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম, প্রভাষক (ইংরোজী) মো. হুমায়ুন কবির, প্রভাষক (আরবী) মাওলানা মো. সাইফুল ইসলাম, প্রভাষক (আরবী) মাওলানা জাহিদুল ইসলাম, সহকারী মৌলভী মো : রহমত উল্যাহ, ক্বারী মাওলানা মুজিবুর রহমান খান প্রমুখ।
এ সময় নিয়মিত ছাত্র- ছাত্রী, অভিভাবক এবং এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদে বারি তায়ালা পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন পরীক্ষার্থী ছাত্র মো : সাব্বির হাওলাদার ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন পরীক্ষার্থী ছাত্র আসাদুল্লাহ।
মিলাদ ও অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ¦ মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরী। শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ফম/এমএমএ/



