অসুস্থ্য রোগীকে হুইল চেয়ার দিলেন জেলা জামায়াত সেক্রেটারী

চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের উদ্যোগে ১১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হানিফের ছেলে মোহাম্মদ সিয়াম দীর্ঘদিন অসুস্থ হয়ে শারীরিক অক্ষমতার কারণে বিছানায় মানবেতর জীবনযাপন করছেন।

তার এই সমস্যার কথা জানতে পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার পৌরসভার ১১নং ওয়ার্ড। তারা সংগঠনের পক্ষ থেকে তাকে একটি হুইলচেয়ার উপহার দেন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এসময় তিনি বলেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে তাদের জীবনযাত্রা কিছুটা সহজ করা সম্ভব। এরপর তিনি সকলকে নিয়ে রোগীর রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। পরে তাদের হাতে হুইল চেয়ার তুলে দেন।

এসময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ শরীফ খান, ১০নং ওয়ার্ড জামায়াতের আমির অধ্যাপক ওমর ফারুক, ১১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাহমুদুল হাসান হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ফয়েজ, আমীর খলিফা, মোখলেস খলিফা প্রমুখ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম