চাঁদপুর : শারদীয় দুর্গোৎসবকে আরও উৎসবমুখর ও আনন্দময় করতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা যুবদলের সহ-সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহনূর বেপারী শানু।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কাছে প্রধানমন্ত্রী তারেক জিয়ার পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা পৌঁছে দেন।
পরিদর্শনকালে শাহনূর বেপারী শানু উপস্থিত সকলের উদ্দ্যেশে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যেন আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
পাশাপাশি উৎসবের পরিবেশ সুন্দর রাখতে এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতে তিনি নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক, পৌর বিএনপির সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. দীন মো. জিল্লু, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সফিক বেপারী, সহ-সভাপতি সাহাদাত হোসেন বাটু, ওয়ার্ড যুবদল নেতা ঢালী ফারুক, আজাদ মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা।
ফম/এমএমএ/



