চাঁদপুর: চাঁদপুর শহরের আল আমিন একাডেমী গুনরাজদি শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল বেলা ১২টায় প্রতিষ্ঠানের গুনরাজদি ক্যাম্পাসে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক রুহুল আমিন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ।
ফম/এমএমএ/



