ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর-লক্ষ্মীপুর জেলার সীমানাবর্তী বর্ডার বাজারে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার বাজার এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সোহেলকে ৩০ দিনের, আল আমিনকে ৬০ দিনের এবং রাকিব হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, সাজাপ্রাপ্তদের থানা পুলিশের মাধ্যমে চাঁদপুরের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম