ফরিদগঞ্জে বিপুল মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১২ কেজি গাঁজাসহ মো. রাকিব মিয়া (২৬) ও মো. সেতু (৪৫) গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) মধ্য রাতে উপজেলার মদনের গাঁও নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মদনের গাঁও নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক কারবারি রাকিব ও সেতুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যাক্তিদের থেকে ১২ কেজি গাঁজা এবং একটি গাঁজা মাপার মেশিন উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার মাদক কারবারিদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম