জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এর যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন। পরীক্ষা শেষে সকলে রেজাল্টের অপেক্ষায় থাকে, কখন রেজাল্ট দিবে।পরীক্ষার মাধ্যমে পড়ালেখার মান উন্নয়ন হয়। ইভটিজিং এর ব্যাপ্যারে আমরা সোচ্ছার। কেউ ইভটিজিং করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তোমরা বাল্যবিবাহ রোধে কাজ করবা, আমাদের জানাবা। যারা বিদ্যালয়ে আসে না তাদের বিদ্যালয়মূর্খী করতে হবে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। আমি তোমাদের সফলতা কামনা করছি। ছাত্র-ছাত্রীদের পুথিগত বিদ্যার পাশাপাশি মানবিক গুনাবলীর অধিকারী হতে হবে ।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুথানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।

তিনি আরো বলেন, ফলাফলের মাধ্যমে মেধাবী শিক্ষার্থী নির্বাচন করা যায়। তোমরা যারা পরীক্ষায় ভালো করেছে, তাদের অভিনন্দন। যারা ভালো করতে পারনি তাদের চেষ্টা করতে হবে ভালো করার জন্য।

এটা মেধার প্রতিযোগিতা। এখনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তর থাকবে। তোমাদের বই নতুন করে ছাপাচ্ছে। পাঠ্যবই তোমরা অনলাইনেও পাবে। প্রধান শিক্ষক ও শ্রেনি শিক্ষকগণ তোমাদের মাঝে যথাসময়ে বই দিবে।

এই প্রতিষ্ঠানগুলো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে ভবনের সমস্যা ছিল, তা আমরা সমাধান করেছি, নতুন ভবন হয়েছে। এখন এ ভবনগুলো সংস্কার করা হবে। যখন যে সরকার আসবে, আমরা তাদের সাথে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করব। এ প্রতিষ্ঠানগুলোতে তোমরা উদার ভাবে পড়াশুনা করবে। রাস্তাঘাটে কোন সমস্যা হলে আমাকে জানাবা। তোমরা নিরাপত্তা হীনতা মনে করলে আমাদের জানাবে। আমাদের জানালে আমরা ব্যবস্থা গ্রহন করবো।

জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিনা সুলতানা, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষক মেহেরুন নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়েশা আক্তার, সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষক মোহসিনা আক্তার, সহকারি শিক্ষক রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষক তানজিনা খানম, সহকারি শিক্ষক তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন সহ অন্যান্যরা

এসময় বিদ্যালয়ের গুলোর বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী’র কাছে হন্তান্তর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান। পরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সোহেল রুশদী।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুথানে নিহত শহীদদের স্মরনে ১মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এবং উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান। তারা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম