অপরাধ নির্মূলে ও জনগণকে সেবা দিতে থানা পুলিশ সবসময় প্রস্তুত আছে : ওসি রবিউল

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে অপরাধ নির্মূল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।

ওসি মো. রবিউল হক তার বক্তব্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কমিটির সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। বিশেষ মাদক ও ইভটিজিংয়ের সোচ্চার ভুমিকা রাখা সহ পুলিশকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

ওসি বলেন, যেকোন ছোট খাটো ঘটনায় স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ সুরাহা দেওয়ার চেস্টা করবেন। না পারলে পুলিশের সহযোগীতা নিবেন এবং বড় ঘটনা হলে সাথে সাথে পুলিশকে জানাবেন। আমরা পুলিশ বাহিনী আছি আপনাদের পাশে। অপরাধ নির্মূলে ও জনগণকে সেবা দিতে মতলব উত্তর থানা পুলিশ সবসময় প্রস্তুত আছি। আমি সকলের সহযোগীতা চাই।

মতলব উত্তর থানার এসআই আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রদীপ সাহাসহ থানার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক, ব্যাবসায়ীসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম