শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি

শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৩য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে এ ক্লাস পার্টির আয়োজন করে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। তিনি ফিতা কেটে সব শ্রেণির ক্লাস পার্টির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়। দিনব্যাপী শিক্ষার্থীদের হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখরিত।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি তাদের বিদ্যালয়জীবনকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ফম/এমএমএ/

মোঃ হানিফ মিয়াজী | ফোকাস মোহনা.কম