জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধতাই রাজনীতিতে সুদিন আসবে : শেখ ফরিদ হোসেন

ফরিদগঞ্জ (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন বলেছেন, ফ্যাসিবাদ আবারো নানাভাবে মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হলে আমাদের সকলের পূর্বের ন্যায় মাাঠে থাকতে হবে। গত ১৭ বছর ধরে আমাদের শক্তির প্রতিক আপোষহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিজের জীবনকে তুচ্ছ করে ওই পরাজিত শক্তি আওয়ামী লীগের ফাঁদে পা দেননি। একই ভাবে জুলাই এর ছাত্র-জনতার আন্দোলনে আমাদের আরেক শক্তি তারুণ্যের প্রতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃঢ় মনোভাব এবং নিদের্শনার কারণে আমরা সফল হতে পেরেছি। তাই আগামী দিনগুলোতে যাতে আমরা সকলে মিলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারি এইজন্য আমাদের আরো বেশি কাজ করতে হবে। জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধতাই রাজনীতিতে সুদিন আসবে।

শুক্রবার (২৮ মার্চ ২০২৫) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রামে নিজের গ্রামের বাড়িতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জন্য আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক তছলিম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, ফারুক আহমেদ খান, মহসিন মোল্লা, মাসুদ আলম, সুুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক ইকবাল পাটওয়ারী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা যুবদল নেতা ফজলুর রহমান, সোহেল খান, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, মো: আলী মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু এবং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান হোসেন প্রমুখ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম