
চাঁদপুর: সদ্য সমাপ্ত চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মানিক হোসেন ঢালী।
১১ ফেব্রুয়ারী চাঁদপুর পৌর পাঠাগারে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় শহরের ঐতিহ্যবাহী এই ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৩-২০২৫।
উক্ত পদে কোন প্রার্থী না থাকায় কোষাধ্যক্ষ পদে মানিকুর রহমান মানিকসহ ৪ জন পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ১১ ফেব্রুয়ারী তাদেরকে বিজয়ী ঘোষণা করে দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশন।
উল্লেখ্য, মানিক হোসেন ঢালী দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের চৌধুরী ঘাট এলাকায় অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন।
ফম/এমএমএ/



