লালন সাঁই-এর তি‌রোধান দিবসে চাঁদপুর শিল্পকলা একা‌ডে‌মি‌ ম‌ঞ্চে লালন স্মরণানুষ্ঠান

চাঁদপুর: লালন সাঁই-এর ১৩৬তম তি‌রোধান দিবস উপল‌ক্ষে চাঁদপুর জেলা প্রশাসন উ‌দ্যো‌গে ও  জেল শিল্পকলা একা‌ডে‌মির যৌথ আ‌য়েজ‌নে লালন স্মরণানুষ্ঠান শ‌নিবার (১৭ অ‌ক্টোবর) বি‌কে‌লে চাঁদপুর জেলা শিল্পকলা একা‌ডে‌মি মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চাঁদপু‌রের জেলা প্রশাসক আহ‌মেদ জিয়াউর রহমান।
আরও উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) একরামুল সি‌দ্দিক, চাঁদপুর সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জা‌মিউল হিকমা, চাঁদপুর জেলা শিল্পকলা একা‌ডে‌মির কারচারাল অ‌ফিসার দি‌তি সাহা।
লালন স্মরণানুষ্ঠানে গান প‌রি‌বেশন ক‌রেন কন্ঠ‌শিল্পী সুমাইয়া সুচনা, হৃদয় কর্মকার, প্রিয়ন্তি রক্ষিত, শ্রাবণ দাস, বিকাশ দে, শিহাব, মমতাজ, প্রত্যাশা, মাকছুদুল ইসলাম, সুস্মিতা বণিক।
অনুষ্ঠান প‌রিকল্পনায় ছি‌লেন লিটন ভুঁইয়া, প‌রিচালনায় সিয়াম খান ও মরিয়ম মাহি, তবল সংঙ্গ‌তে স্বাধীন দত্ত, খমকে পিপল দাস, ব্যঞ্জ বৰ্ণ, হারমোনিয়ামে কন্ঠ‌শিল্পী স্বজন সাহা, ডুগি ঢোলএ শিপন খাঁন, মন্দিরা ও জিপসিতে রশিদ, মঞ্চ সজ্জায় রাজীব দাস, অনুষ্ঠান সমন্বয়কারী  মোবারক শিকদার ও সিয়াম খান, আলোক সম্পাদনায় লিটন ভুঁইয়া ও শান্ত সূত্রধর।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম