চাঁদপুর: আনন্দঘন পরিবেশ চাঁদপুর জেলা কার ওয়ার্কশপ মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর ) বিকাল সাড়ে ৩টায় শহরের দুদক কার্যালের পাশে সমিতির অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
দুই বছর মেয়াদি এই কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ মফিজুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি মুনাফ হোসেন মুন্না,সহ-সভাপতি পদে মোবারক হোসেন মৃধা,সহ-সভাপতি শরীফ গাজী, সাধারণ সম্পাদক পদে নুর মোহাম্মদ রনি,যুগ্ন সাধারণ সম্পাদক পদে আব্দুস সাত্তার হোসেন সজিব, সাংগঠানিক সম্পাদক পদে মোঃ শাহআলম পাটোয়ারী,কোষাধ্যক্ষ পদে মোঃ জহিরুল ইসলাম ফরহাদ,দপ্তর সম্পাদক পদে আজিজুল হক সুমন,নির্বাহী সদস্য হিসাবে আল আমিন গাজী ও মাহবুব গাজী নির্বাচিত হয়েছেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন শেখ মহসিন, এম এ গাফফার ও মাসুদ সিকদার।
নির্বাচনের ফলাফল ঘোষনা করেন সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল গনি মৃধা।মোট ভোটার সংখ্যা ৩২ হলেও ভোট পড়েছে ৩১ টি।
বিজয়ী কমিটির সদস্যরা আগামী ২ বছরের জন্য সমিতির কল্যানে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন। নির্বাচনটি সুশৃংখলভাবে সম্পন্ন করতে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন সাংবাদিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও মডেল থানার ওসির প্রতিনিধি এ এস আই প্রাণ কৃষ্ণসহ পুলিশ সদস্যরা।
ফম/এমএমএ/



