চাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও ফল উৎসব

চাঁদপুর : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখার উদ্যোগে “শ্রমিক সমাবেশ ও ফল উৎসব-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নিউ ট্রাক রোডস্থ দারুস সালাম ইসলামিক সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখার সভাপতি মো. গোলাম মাওলা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি সাইফুদ্দিন আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি গোলাম ফারুক মো. ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক স্কলার হযরত মাওলানা দিন মোহাম্মদ।

সমাবেশের শুরুতে পবিত্র কুরআনের আলোকে দারসুল কুরআন পেশ করেন হযরত মাওলানা ছোহাইল আহমেদ চিশতী। বক্তারা শ্রমিকদের নৈতিকতা, কর্মদক্ষতা, ঐক্য, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে চাঁদপুর শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আসম ফয়সাল খান, সুলতান মাহমুদ, হাবিবুর রহমান গাজী, মোহাম্মদ মমিন,এছাড়া চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রমিক সমাবেশ ও ফল উৎসবে অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে উপস্থিত শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে মৌসুমী ফল দ্বারা আপ্যায়ন করা হয়।

ফম/এমএমএ/

কেএম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম