চাঁদপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রশিক্ষণ কর্মশালা ও বীমা দাবির চেক বিতরণ

চাঁদপুর: চাঁদপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির উদ্যোগে ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের জন্য প্রশিক্ষণ কর্মশালা এবং বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ২৪ জুন) প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা, ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির কর্মকর্তা বি. এম. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ মোতাহার হোসেন এবং মোহাম্মদ খলিলুর রহমান শিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল। এছাড়াও কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাঠপর্যায়ে কর্মরত ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এতে বীমা ব্যবসার আধুনিক কৌশল, গ্রাহকসেবার মানোন্নয়ন, নতুন গ্রাহক সংগ্রহ, বীমা দাবির যথাযথ ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বীমার গুরুত্ব ক্রমেই বাড়ছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা মৃত্যুর শিকার হলে জীবন বীমা সেই পরিবারের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বীমাসেবা সম্প্রসারণে মাঠপর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পলিসিধারী ও দাবিদারদের হাতে আনুষ্ঠানিকভাবে বীমা দাবির চেক তুলে দেওয়া হয়।

ফম/এমএমএ/

মোঃ মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম