চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৬ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর: বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্য ধারণ করে চাঁদপুরে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একই সাথে ৬ ব্যবসায়ীকে ৯হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুন) দুপুরে শহরের পালবাজার ও বিপনীবাগ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক, মো. নাজমুস শাহাদাত ফাহিম এবং মো. মিজানুর রহমান।

বিপনীবাগ বাজারের মাহি হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ২০ কেজি পলিথিন জব্দ। পাল বাজারের ব্যবসায়ী সমর পোদ্দারকে দুই শত টাকা। জব্দ করা হয় ২০০ গ্রাম। একই বাজারের জয়নাল আবেদিনকে জরিমানা করা হয় ১০০টাকা। জব্দ করা হয় ২০০ গ্রাম। মো. শাকিলকে জরিমানা করা হয় ৫হাজার টাকা। জব্দ করা হয় ২৫ কেজি পলিথিন। সোহাগ গাজীকে জরিমানা করা হয় ২হাজার টাকা। জব্দ করা হয় ৩৩ কেজি পলিথিন। বিপনীবাগ বাজার নারায়নকে জরিমানা করা হয় ২০০টাকা এবং জব্দ করা হয় ২ কেজি। এছাড়াও বিপনীবাগ বাজার থেকে মালিক ছাড়াও ১০০কেজি উদ্ধার করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম