সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় ১১নং ওয়ার্ডের উত্তর গুনরাজদীতে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি।
তিনি বক্তব্যে বলেন, ক্যান্সার মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আর মাদক সমাজকে ধ্বংস করে দেয়। মাদক সমাজের ক্যান্সর। মাদক এমন একটি সমস্যা, প্রথম নষ্ট হয় ঘর। তারপর নষ্ট হয় সমাজ ও দেশ। মাদক নির্মূলে মায়েদের ভূমিকা রাখতে হবে। মাদকের কারণে আপনার সন্তানের আচরণ পরিবর্তন হলে আপনার স্বামীর সাথে আলোচনা করুন। স্বামীর ভয়ে সন্তানকে বিপদগামী করবেন না। সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে একত্রে কাজ করতে হবে। আমাদের সকলের নৈতিক দায়িত্ব সমাজ থেকে মাদক দূর করতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মাদক, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নাই। তারা এ সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। ১১ নং ওয়ার্ডের চারটি মহল্লায় মাদক বিরুদ্ধি কমিটি গঠন করবেন। এখানে মসজিদের ইমাম, শিক্ষক সহ সর্ব শ্রেণীর মানুষ রাখতে হবে। মাদক থেকে বাঁচাতে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে। সমাজ বিরোধী কাজ থেকে সমাজকে রক্ষা করতে হবে। বিএনপির সব সময় আপনাদের পাশে আছে।
চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির আহম্মদ ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানায় অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা সেতু, ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান গাজী, ১০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান সুমন মোস্তান, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন রনি, ১১নং ওয়ার্ড যুবদলের নেতা মো. মিঠু মোস্তান, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. শহীদ ঢালীসহ স্থানীয় এলাকাবাসী।
ফম/এমএমএ/




