আয়না (কবিতা)

—রফিকুজ্জামান রণি

আয়নার সামনে দাঁড়াই না
আয়না কেবল ওপরটা দেখায়
ভেতরের সুখ, দুঃখ
কিংবা হিংস্রতাÑ
কিছুই দেখায় না বাজারি আয়না

চুল-দাড়ি এলো মেলো?
থাক না!
চেহারায় পড়েছে বয়সের জং?
তাতে কী!
এ সব তো কেবল বাহির বৃত্তান্ত

বাহিরে নয়
একরক্তি ভেতর নিয়ে থাকতে চাই
বড় সাধ জাগে-
একটা ভেতর-সুন্দর মানুষ দেখতে!

ফোকাস মোহনা.কম