মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নের দিঘলীপাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যান্ন ভোজের আয়োজন করেছেন পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অংশ নেন এম ইলিয়াস আলী। মিলাদ ও দোয়া শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবারে মিলিহ হন।
এ সময় তিনি নিজের জন্য এবং এলাকার মানুষের কল্যাণে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়া আলী বলেন, আজ পবিত্র এই মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে মিলাদ ও দোয়ায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আমি সবসময় চেষ্টা করি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও অসহায় মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী কাজ করতে চাই। আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে পশ্চিম ফতেপুর ইউনিয়নের মানুষের নাগরিক সেবা সহজ করা, রাস্তাঘাটের উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার চেষ্টা করবো।
এ জন্য আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ যেন আমাকে মানুষের পাশে থেকে কাজ করার তৌফিক দান করেন এই দোয়া চাই।
ফম/এমএমএ/


