চাঁদপর: চাঁদপুর শহরের চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১৩ টি পদে মোট ১৪ প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গতকাল ৬ সেপ্টেম্বর শেষ দিনে ১৩ টি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী এই মনোনয়ন পত্র উত্তোলন করেন। মনোনয়ন ফরম উত্তোলনকারী প্রার্থীরা হলেন সভাপতি পদে ইউনুস খান ও সেলিম হাওলাদার , সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ও হারুন হাওলাদার , সিনিয়র সহ-সভাপতি মাসুদ বেপারী , সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, কোষাধক্ষ্য পদে মানিক ঢালী,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নুরু কাজী, যুগ্ম সম্পাদক পদে মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে ফরিদা গাজী,দপ্তর সম্পাদক ফারুক হোসেন ,প্রচার সম্পাদক বেলায়েত খান, কার্যনির্বাহী সদস্য পদে সাইদ শেখ, ফয়সাল প্রমূখ ।
সদস্য পদে ১ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেননি। এই ব্যাপারে নির্বাচন কমিশন পরে সিদ্ধান্ত নিবেন বলে জানা যায়।
এই নির্বাচনে মোট ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্বে রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী কমিশনার মোঃ বাচ্চু হাওলাদার,আলহাজ্ব কাজী হুমায়ুন কবির, এডভোকেট হাবিবুর রহমান (লিটু), মোঃ শাহীন ভূঁইয়া, মোঃ শাহিন চৌধুরী, মোঃ নজরুল ইসলাম (সেকুল),মোঃ খোরশেদ আলম সোহাগ ও সদস্য সচিব সাইফুল ইসলাম (রতন) প্রমূখ।
আগামী ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
ফম/এমএমএ/



