চাঁদপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর খান তাঁর নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদজুম্মা খান বাড়ি বাইতুল নুর জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচারনা ও ওয়ার্ডের বিভিন্ন বাড়ি, পাড়া-মহল্লা ও চা-দোকানে ঘুরে ঘুরে তিনি সাধারণ ভোটারদের হাতে নিজের লিফলেট তুলে দেন এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
লিফলেট বিতরণকালে আলমগীর খান বলেন, “আমি এ ওয়ার্ডের সন্তান।৩ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতেই এই নির্বাচনে অংশ নিয়েছি।
এ সময় স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজ ও সর্বস্তরের সাধারণ ভোটাররা তাঁর সাথে উপস্থিত ছিলেন এবং তাঁকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলো ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন আন্টু,সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মিয়াজী,সহ-সভাপতি মোঃ বিল্লাল খান,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সিদ্দিক খন্দকার,সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সোহেল গাজী,যুগ্ন আহবায়ক মোঃ আমিন ছৈয়াল।ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ আলামিন খান,সাধারণ সম্পাদক তারেক খানসহ প্রায় শতাধিক ভোটার ও স্থানীয় নেতাকর্মীরা।
ফম/এমএমএ/



