মৃত্যু ছাড়া কেউ আমাকে এই শহর থেকে সরাতে পারবে না : মোশাররফ হোসাইন 

চাঁদপুর:  চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, চাঁদপুর শহরে আমার জন্ম এবং এই শহরেই সামাজিক, ব্যবসায়িক রাজনৈতিকভাবে আমার বেড়ে উঠা। আমার ব্যবসা, প্রতিষ্ঠান, বাড়ি এবং কবরস্থানও এই শহরে। ইনশাআল্লাহ মৃত্যু ছাড়া কেউ আমাকে শহর থেকে সরাতে পারবে না।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বিভিন্ন  জনসাধারণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহরের কোড়ালিয়া এলাকার হাওলাদার বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসাইন স্থানীয় বাসিন্দাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জনপ্রতিনিধি হিসেবে আল্লাহ তাকে কবুল করলে পৌরবাসীর জীবনমান উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, রাজনৈতিক নেতার সাথে কর্মীদের আত্মার সম্পর্ক থাকতে হয়। কর্মীদের সুখে দুঃখে পাশে থাকা রাজনৈতিক নেতার প্রধানতম দায়িত্ব। আর জনপ্রিতিনিধি দায়িত্ব হল আপামর জনতার সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করা। তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব চাঁদপুর পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। যেখানে পৌরসভার প্রতিটা মানুষ একটি পরিবারের মত বসবাস করবে। আমি দল-মত নির্বিশেষে পৌরসভার প্রতিটি মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা চাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে পৌরসভার নারী হিসেবে কবুল করেন, তবে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব।

উঠান বৈঠকে ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

আশিক বিন রহিম | ফোকাস মোহনা.কম