অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিজয়ী হলেন শাদমান

হাজীগঞ্জ (চাঁদপুর): অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা-২০২৬ এ অংশগ্রহণ করে কবিতা বিভাগে পাণ্ডুলিপি বিজয়ী হয়েছেন কবি শাদমান শরীফ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তার পাণ্ডুলিপি’র নাম “এ জলের কোন রঙ নেই”।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে অনুপ্রাণন প্রকাশনের সম্পাদক ও প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেন।
আবু মোহাম্মদ ইউসুফ তার ফেইসবুক আইডিতে জানান, ৩০ জুন ২০২৬ সময়সীমার মধ্যে মোট ৫৬টি পাণ্ডুলিপি পেয়েছেন তারা।  কবির পরিচয় গোপন করে পাণ্ডুলিপিগুলো অনুপ্রাণন প্রকাশন দ্বারা গঠিত জুরি বোর্ডের কাছে মূল্যায়ণের জন্য পাঠানো হয়। জুরি বোর্ড কতগুলো সুনির্দিষ্ট বিষয় বিবেচনা করে পাণ্ডুলিপিগুলো মূল্যায়ণ করেন। সেখানে ৬টি পাণ্ডুলিপি বিজয়ী মনোনীত করা হয়। সেই তালিকায় নাম উঠে আসে কবি শাদমান শরীফের পাণ্ডুলিপি “এ জলের কোন রঙ নেই”।
কবি শাদমান শরীফ (সার্টিফিকেট অনুসারে প্রকৃত নাম শরীফ উল্লাহ) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের বাসিন্দা। তার জন্ম ২৫শে নভেম্বর ১৯৯০ সালে। শাদমান শরীফ নিয়মিত বিভিন্ন লিটল ম্যাগ এবং স্থানীয় ও জাতীয় দৈনিকে লেখালেখি করেন। শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ, চাঁদপুরের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কবি শাদমান শরীফ চাঁদপুর সাহিত্য একাডেমির সদস্য ও হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য।
কবি শাদমান শরীফের আরেকটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। গ্রন্থটির নাম “লালসার ঘোড়া”। চৈতন্য পাবলিকেশন্স, বইমেলা ২০২৪-এ বইটি প্রকাশিত হয়।
অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা- ২০২৬ এ বিজয়ী হয়ে অনুভূতি প্রকাশ করে কবি শাদমান শরীফ বলেন, এটি আমার জন্যে অনেক বড় প্রাপ্তি; এটি আমার  লেখার প্রতি অনুপ্রাণিত করবে।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম