কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ড. আনম এহছানুল হক মিলন এমপি গোল্ডকাপ “ফুটবল টুর্নামেন্টে-২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে।
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই শ্লোগান বাস্তবায়ন করতে রবিবার (১৬ আগস্ট) বিকেলে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।
ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম,গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা ও রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জান্নাতুল আলম আলমগীর হোসেন, বিএনপি নেতা আবু নাছের মিয়াজী, ডাঃ শাহ জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাজী ইমরান, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতেই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত দর্শক ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জমজমাট এই টুর্নামেন্টের মধ্যদিয়ে স্থানীয় যুবসমাজের মধ্যে মাদককে না বলা এবং খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ফম/এমএমএ/



