ঢাকা: চাঁদপুর জেলার বিসিএস ক্যাডারে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন “চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরাম”এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ আগষ্ট) বিকাল ৩টায় ঢাকার বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে কমিটি গঠনের এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কর্মকর্তাদের সামাজিক বন্ধন সুদৃঢ়করণ ও ফোরামের স্থায়ী রূপরেখা প্রণয়নের লক্ষ্যে দু’টি কমিটি গঠন করা হয়। একটি আহ্বায়ক কমিটি অপরটি গঠনতন্ত্র উপ-কমিটি।
সভায় সর্বসম্মতিক্রমে ডা. মো: আমিনুল ইসলাম কে আহবায়ক এবং মোঃ আমিনুল হক, সরকার আবুল কালাম আজাদ ও মো: ভিখারুদ্দৌলা চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ জাকির হোসেন কামাল, মোঃ জাকির হোসেন জামাল ও এ.কে.এম রফিকূল ইসলাম কে কমিটির সম্মানিত সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অন্যদিকে, গঠনতন্ত্র উপ-কমিটিতে ড. মো: আবদুল হককে আহ্বায়ক ও মোঃ সহিদ উল্লা মিয়া, মো: ফারুক হোসেন, মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, ড. মোঃ শাহ আলম, মো: ভিখারুদ্দৌলা চৌধুরী , মোঃ মইনুল ইসলাম মজুমদার, তানিয়া তাকাসসুমকে সম্মানিত সদস্য করে ৮ সদস্যের গঠনতন্ত্র উপ-কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও সদস্য সংগ্রহ সম্পন্ন করার দায়িত্ব প্রদান করা হয়েছে।
ফম/এমএমএ/



