মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহমত উল্যাহ এর বদলী হয়েছে।
সোমবার (৩ আগষ্ট ) বদলীর অর্ডার হাতে পান এবং এদিনই কর্মস্থল ত্যাগ করেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একই পদে যোগদান করবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, এসিল্যান্ড রহমত উল্যাহ আগে থেকেই বদলী হওয়ার জন্য আবেদন করেছিলেন। আজ (সোমবার) হঠাৎ করে তার বদলীর আদেশ এসেছে। তিনি বিকালে কর্মস্থল থেকে বিদায় নিচ্ছেন।
মতলব উত্তর উপজেলার সকল জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসিল্যান্ড রহমত উল্যাহ।
ফম/এমএমএ/



