মতলবে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন (১৮) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকালে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফরহাদ চর লক্ষ্মীপুর গ্রামের মো. আজাদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ জানায়, থানার এসআই রেজাউল করিম ও এসআই মাধব চন্দ্র নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত ফরহাদকে গ্রেপ্তার করেন। এর আগে ২৬ জুলাই অভিযুক্ত যুবক ওই এলাকার একটি ইটভাটায় শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, সোমবার সকালে আসামীকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম