চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭জুন) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট বোরহান উদ্দিন।
কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আতাউল্ল্যাহ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী মোঃ আফজাল হোসেন, হিতৈষী সদস্য মোঃ আরিফ হোসেন।
আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য নুরুন নাহার আক্তার, সহকারী অধ্যাপক সুনীল চান্দ্র সরকার, সুব্রত দাস, নিজাম উদ্দীন লিয়াকত হোসেন।
কোরআন থেকে তেলোয়াত করেন নিঝুম আকতার। মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী তাসফিয়া আক্তার ও শিক্ষার্থী জান্নাত আক্তার
প্রধান অতিথি এডভোকেট বোরহান উদ্দিন বলেন, এ বিদায় মানে একেবারে চলে যাওয়ার সেই বিদায় নয়, এটা হল শিক্ষা জীবনের একটি ধাপ থেকে আরেকটি ধাপে যাওয়ার বিদায়। তাই এটাকে বিদায় বলা যায় না। আমি আশা করি আজকে যারা উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ শিক্ষা স্তরে চলে যাবে, তারা আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবং এলাকার সেবক হয়ে কাজ করবে।
ফম/এমএমএ/



