মতলবে কেন্দ্রীয় ৪ যুবদল নেতাকে সংবর্ধনা দিল স্থানীয় নেতাকর্মীরা

চাঁদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ৪ নেতা স্থান পাওয়ায় সংবর্ধনা দিয়েছেন মতলব দক্ষিণের স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (২৭ জুন) বিকালে মতলব কমিউনিটি সেন্টারে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদল এ সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন সরকার শাওন ও সহ-ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরনের সভাপতিত্বে ও মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহবায়ক মিরান মিয়াজী, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, মতলব দক্ষিণ সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের চার নেতাকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংর্বধনা জানান।

সংবর্ধিত অতিথি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু বলেন, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করে দল ও রাস্ট্রের কল্যাণে ভূমিকা পালনে সচেষ্ট থাকবো। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যুবদলকে সুসংগঠিত করতে কাজ করে যাব।

সংর্বধিত অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, বিএনপি ত্যাগীদের মূল্যায়ন করে। দলের দূর্দিনে যারা ছিলেন তারা অবশ্যই মূল্যায়ন পাবেন। যারা মাদক ব্যবসায়ী, ফ্যাসবাদ বা ফ্যাসিবাদের দোসর ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত তাদের কাউকে যুবদলে স্থান দেওয়া হবে না। ত্যাগী ও পরিক্ষীত নেতাকর্মীরাই যুবদলে স্থান পাবে। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন এরজন্য কৃতজ্ঞ এবং দলের জন্য সর্বোচ্চ কাজ করে যাব।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম