
চাঁদপুর: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখার উদ্যোগে ১২ ও ৮ নম্বর ওয়ার্ডে পৃথকভাবে শ্রমিক ইউনিট গঠন করা হয়েছে।
২৪ জুন বুধবার রাতে ১২ নম্বর ওয়ার্ডের নাজির পাড়ায় অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন শ্রমিক ইউনিট গঠন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি সাইফুদ্দিন আল আমিন ও জামায়াত নেতা আমিন বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মনোনীত হন মো. ইউছুফ, সেক্রেটারি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মু. আব্দুল কাদির শেখ এবং সদস্য হিসেবে দায়িত্ব পান মু. জুয়েল দেওয়ান ও মনির।
অপরদিকে, ২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় ৮ নম্বর ওয়ার্ডের হকার্স মার্কেটে আরেকটি শ্রমিক ইউনিট গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. গোলাম মাওলা। এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাইনুদ্দিন ও সেক্রেটারি বিল্লাল হোসেন রাব্বিসহ স্থানীয় নেতারা।
হকার্স মার্কেট শ্রমিক ইউনিটের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দ্বায়িত্ব প্রাপ্ত হোন মো. জাহাঙ্গীর, সহ-সভাপতি মো. আবু তাহের, সেক্রেটারি মো. মিলন এবং সদস্য হিসেবে দায়িত্ব পান মু. শাহ আলম ও মো. শহীদ উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ফম/এমএমএ/



