লিও ক্লাব অব চাঁদপুরের দ্বিতীয় বার্ষিক ক্লাব কনফারেন্স

চাঁদপুর : লিও ক্লাব অব চাঁদপুরের দ্বিতীয় বার্ষিক ক্লাব কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) শহরের ওয়াই.ডব্লিউ.সি হলরুমে দুই পর্বের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে অনুষ্ঠিত বার্ষিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা, লায়ন্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট ও লিও ক্লাবের অ্যাডভাইজর লায়ন ওয়ায়েস মাহমুদ জয়, আনন্দ টেলিভিশনের এজিএম লায়ন্স এস বি বুলবুল, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার।

অতিথিদের মধ্যে আরো ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুরের সেক্রেটারি লায়ন এস.কে লুৎফর রহমান, ট্রেজারার লায়ন্স মেজর মো. মাকসুদুর রহমান, রেড পার্ক-এর সিও নাজমুল হক হিরু বাপ্পী, লিও ক্লাব অব চাঁদপুরের নির্বাচন কমিটির চেয়ারম্যান লায়ন্স কাজী নাসের, লিও ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট লিও জান্নাতুল নাঈমা।

অনুষ্ঠানে স্বাবলম্বী প্রকল্পের আওতায় একজন অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান, ক্লাব পিন উন্মোচন এবং বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লিও ক্লাবের কার্যক্রম তরুণদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সংগঠনের মাধ্যমে সমাজসেবামূলক কাজ আরও এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে লিও ক্লাবের সদস্য, লায়ন্স ক্লাবের নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সবশেষে ২০২৬-২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে প্রেসিডেন্ট পদে সাইফুল ইসলাম এবং সেক্রেটারি পদে আঁখি আক্তার নির্বাচিত হন। পরে নতুন কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম