চাঁদপুর: চাঁদপুর শাহরাস্তিতে ইভটিজিংয়ের শিকার পরিবারকে নিরাপত্তা ও সহযোগিতা দেয়ার জন্য ঘটনাটি অনুসন্ধান করে প্রতিবেদন দিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং সার্বিক সহযোগিতা করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার কচুয়া সার্কেলকে আদেশ দিয়েছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।
রোববার (১৭ মে) ‘জাস্টিস অব দ্যা পিস এর আদেশ’ শিরোনামে এই আদেশ দেন। সোমবার (১৮ মে) রাতে আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গণমাধ্যমে পাঠানো আদেশে উল্লেখ করা হয়, বিগত ১৭ মে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘মোবাইল কোর্টের অপব্যবহার ও একটি পরিবারের ঘরছাড়ার গল্প’ এবং Channel 24 এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত “চাঁদপুরে ইভ টিজিং এর প্রতিবাদ করায় বাড়ি ঘরে হামলা” ((Link https://www.youtube.com/watch?
সংশ্লিষ্ট থানার পুলিশ এবং উপজেলা প্রশাসন উক্ত ঘটনার বিষয়ে অবহিত থাকলেও অদ্য পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কিংবা এখতিয়ার সম্পন্ন আদালতে এ বিষয়ে কোন মামলা দায়ের করতে পারেনি। এতে স্পষ্টতঃই প্রতীয়মান হয় যে, বর্ণিত ঘটনায় ভুক্তভোগী পরিবারটি আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানের সুরক্ষা পায়নি এবং আইনের আশ্রয় লাভের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
এমতাবস্থায়, বিগত ৪ মে উল্লিখিত শ্লীলতাহানির ঘটনাসহ তৎপরবর্তী ভুক্তভোগী পরিবারের বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং যাদের অবহেলার কারণে উক্ত পরিবারকে নিরাপত্তার অভাবে বাড়ি ছাড়তে হয়েছে তাদের চিহ্নিত করে আগামী সাত দিনের মধ্যে সরেজমিনে অনুসন্ধান পূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানকে নির্দেশ প্রদান করা হয়।
অনুসন্ধানকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার কচুয়া সার্কেলকে নির্দেশ দেওয়া হয়।
অবিলম্বে ভুক্তভোগী পরিবারকে বসতবাড়ীতে পুনর্বাসন ও স্বাভাবিক জীবনের সুরক্ষা নিশ্চিতপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য শাহরাস্তি থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।
ফম/এমএমএ/


