ফরিদগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে খাদিজা আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
স্থানীয় জানায়,  দুপুরে খাদিজাকে বাড়িতে রেখে তার মা ব্যক্তিগত কাজে বাইরে যান। সন্ধ্যা প্রায় ৬টার দিকে বাড়িতে ফিরে তিনি মেয়েকে নিজ বসতঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহআলম জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম