শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ মোশাররফ হোসেন

অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন লিটন। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর :  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অষ্টম পরিচালনা পরিষদের সচিব মনোনীত হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন লিটন।

সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (বেসরকারি মাধ্যমিক-৩) থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনে তিন বছরের জন্য অষ্টম পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়। ওই পরিষদে সচিব হিসেবে মনোনীত হন অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন।

মন্ত্রণালয় থেকে তাঁকে এই দায়িত্ব প্রদান করায় চাঁদপুরের শিক্ষক সমাজ ও সব শ্রেণি পেশার লোকজন অভিনন্দন জানান এবং কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন।

অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন শুধুমাত্র একজন শিক্ষকই নন, তিনি একজন সমাজ সেবক এবং দক্ষ সংগঠক। শিক্ষকদের নানা দাবী আদায়ে তিনি বহুবছর আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং এখনো আছেন।

এই শিক্ষক নেতা শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং জেলা কমিটির সভাপতি, জিয়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

এছাড়াও তিনি চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত অন্যতম সাপ্তাহিক ‘চাঁদপুর সকাল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

এই বিষয়ে অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন বলেন, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে। আমি শিক্ষক সমাজের জন্য বহু বছর কাজ করে আসছি। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাশে থাকার জন্য আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, আমি অবশ্যই যথাযথভাবে তা পালন করার চেষ্টা করবো। আর এর জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম